NOTICE
(Annual Drawing Examination 2026 )
আগামী ০২/০৮/২০২৬ রবিবার স্বর্ণচিত্র আর্ট স্কুলের সমস্ত শাখার বার্ষিক অঙ্কন ও হস্তশিল্প পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার স্থান - হিজুলী শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সময় - সকাল ৮:৩০ ঘটিকা। সকল ছাত্র ছাত্রী ও ষ্টুডিও মেম্বারদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা / আপনারা যথাযথ সময়ে পরীক্ষা প্রাঙ্গনে অঙ্কন / হস্তশিল্পের সমস্ত সরঞ্জাম নিয়ে পৌঁছে যাবেন।
ধন্যবাদান্তে - সৈকত রায় ( প্রধান শিক্ষক ও সভাপতি স্বর্ণচিত্র আর্ট স্কুল ) ২৬/০৭/২০২৬
The annual drawing and handicrafts examination for all branches of Swarnachitra Art School has been scheduled for Sunday, August 2, 2026. Venue: Hijuli Shiksha Niketan Higher Secondary School. Time: 8:30 AM. All students and studio members are requested to arrive at the examination venue on time with all necessary drawing and handicraft materials.
Regards – Saikat Roy (Principal and President, Swarnachitra Art School) 26/07/2026
Our Video
Best Award 2025
স্বর্ণচিত্র আর্ট স্কুল নদীয়ার রানাঘাটের একটি সর্ববৃহৎ সুনাম ধন্য আর্ট স্কুল। এই আর্ট স্কুল জাতীয় সংস্কৃতি চারুকলা পরিষদ দ্বারা অনুমোদিত। ২০০৩ সাল থেকে এই অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের সর্বপ্রথম পথ চলা শুরু হয়। অতীত থেকে বর্তমান দীর্ঘ ২১টি বছর ধরে এই আর্ট স্কুল বহু চড়াই উৎরাই পথ অতিক্রম করে এসছে। বর্তমাণে প্রতিটি পদক্ষেপে অঙ্কন শিক্ষার পাশাপাশি বিভিন্ন হস্ত শিল্প প্রশিক্ষনেও এক ও অদৃতীয়। অঙ্কনের বিভিন্ন মাধ্যম যেমন : মোম রং, জল রং, তেল রং, পেন্সিল সেড, পেন্সিল স্কেচ, পেন স্কেচ, এক্রাইলিক রং, চারকোল পেইন্টিং এবং আরো বিভিন্ন মাধ্যমে অঙ্কন শিক্ষা প্রদান করে থাকে। অঙ্কন প্রশিক্ষণের পাশাপাশি নিত্য নতুন আর্ট এন্ড ক্র্যাফটের কাজও নিপুন ভাবে শেখানো হয়। সমস্ত বয়সের ছাত্র ছাত্রীদের পুরোপুরি গোড়া থেকে অঙ্কন শিক্ষা প্রদান থেকে শুরু করে আর্ট কলেজে ভর্ত্তির উপযুক্ত অঙ্কন প্রশিক্ষণ দিয়ে থাকে এই আর্ট স্কুল। প্রতি বছর ৫০০ ও তার অধিক ছাত্র ছাত্রীদের ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ডের অন্তর্ভুক্ত বার্ষিক অঙ্কন পরীক্ষার মাধ্যমে রেজাল্ট, সার্টিফিকেট ও কৃতি ছাত্র ছাত্রীদের মেডেল দ্বারা পুরস্কৃত করা হয়ে থাকে। এই ভাবেই বিভিন্ন মাধ্যমে উন্নতমানের অঙ্কন প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে অত্যন্ত গর্বের সাথে এত গুলো বছর অতিক্রম করে এগিয়ে চলেছে আমাদের স্বর্ণচিত্র আর্ট স্কুল। ভবিষ্যতেও আমাদের এই অঙ্কন প্রশিক্ষণের চলার পথ আরো উন্নত থেকে উন্নততম।















SWARNACHITRA ART SCHOOL
- Office : Bose Para, 97/0/162, Pc Street By Lane
- Beside Ranaghat Sub Deivision Library
- Ranaghat – 741201
- Dist – Nadia, West Bengal, India
Click and see the location
Email swarnachitraartschool@gmail.com
Phone : 8436057902